September 3, 2026, 12:37 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ায় সেনা অভিযানে এককালের চরমপন্থী দলের দুর্ধর্ষ নেতা, অস্ত্র ব্যবসায়ী ও হত্যাসহ অপরাধ কর্মের হোতা শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনকে (৪৮) ৭টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি-ম্যাগজিন ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভোরে সেনা অভিযানে তাদের গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া সেনা ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

সেনা ক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামে সন্ত্রাসী লিপটনের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় সেনা বাহিনীর অভিযানিক টিমের সদস্যরা সন্ত্রাসী লিপটনের বাড়ি ঘেরাও করে রাখে। পরে অভিযানে লিপটন (৪৮), মো. রাকিব (৩৮), মো. লিটন (২৬) ও মো. সনেট হাসানকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

পরবর্তী সময়ে তাদের স্বীকারোক্তিতে লুকিয়ে রাখা ৬টি বিদেশি অত্যাধুনিক পিস্তল, ১টি বিদেশি লং ব্যারেল বন্দুক, ১০টি পিস্তলের ম্যাগজিন, ১টি মডেল এসএলএফ ইস্পারেটর, ৩৩ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, ৫০ রাউন্ড বন্দুকের গুলি, ২১ রাউন্ড খালি কার্তুজ, ৩৬ রাউন্ড এ্যামোনেশন বোর, দেশীয় ১০টি বড় হাসুয়া, ৩টি ক্লিনিং কিট, ১টি পিস্তলের কভার, ৮টি শিল্ড ও ৬টি বল্লম উদ্ধার করা হয়।

এদিকে লিপটন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আনন্দ মিছিল বের করেছেন। মিছিলকারীরা লিটনের ফাঁসি দাবি করেছেন।

কুষ্টিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ (টু-আইসি) মেজর জামান জানান, কোনও ক্ষয়-ক্ষতি ছাড়াই শীর্ষ সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা এলাকার ত্রাস ও বড় মাপের সন্ত্রাসী। অস্ত্রের উৎস ও যোগানদাতাদের সন্ধানে সেনা হেফাজতে জিজ্ঞসাবাদ শেষে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page