October 17, 2026, 6:19 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়া সীমান্তে তিনটি ককটেলসহ ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩টি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মহিবুল মন্ডল নামে একজনকে আটক করা হয়।

শুক্রবার (৫ জুন) সীমান্তবর্তী এলাকা থেকে ককটেল উদ্ধার ও একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে।

আটক মহিবুল মণ্ডল দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামের মৃত মো. আজিত মণ্ডলের ছেলে।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামে তল্লাশি চালিয়ে মহিবুল মণ্ডলকে ৩টি ককটেলসহ আটক করা হয়।

আটক আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করে উদ্ধার করা ৩টি ককটেলসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page