October 12, 2026, 1:08 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামের জামায়াত কর্মীর হত্যার হুমকি দিয়ে ‘আই কিল ইউ’ লেখা চিরকুট প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসায় হত‍্যার হুমকি দিয়ে চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছে তার পরিবার।

দুর্বৃত্তরা সাদা কাগজে লাল কালি দিয়ে একটি পুতুলের ছবির মধ্যে ইংরেজিতে লেখা ‘আই কিল ইউ’ সম্ম‌লিত চিরকুটটি রেখে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী প‌রিবার‌ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পু‌লিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, হত‍্যার হুমকি পাওয়া ব‍্যক্তির নাম মো. শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ব‍্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদরাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠানের পাশে জোবাইদুল ইসলাম নামে এক ব্যক্তির দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড) বাড়িতে নিচতালায় ভাড়া থাকেন তারা। গত শুক্রবার সন্ধ্যায় শাহ আলমের স্ত্রী মমতাজ বেগম বাসার বেলকনিতে একটি সাদা চিরকুট দেখতে পান। ওই চিরকুটে ইংরেজিতে লাল রঙ দিয়ে ‘আই কিল ইউ’ লেখা আছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়।

ভুক্তভোগী শাহ আলম বলেন, বা‌ড়ি না থাকায় শুক্রবার বিকেলে আমার স্ত্রী হত‍্যার হুমকি পাওয়া চিরকুটটি বিষয়ে জানায়। আমি তাৎক্ষণিক বাসায় চলে যাই। পরে রাতেই থানায় একটি জিডি করি। এ ঘটনায় আমি পরিবার নিয়ে আতঙ্কে আছি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, বিষয়‌টি নিয়ে তদন্ত চলছে। যেহেতু কারো নাম উল্লেখ করে‌নি সেক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page