April 8, 2026, 1:13 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত জের ধরে সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত গোলাম শহিদের ছেলে ফুলবাবু (৪৩), বুলু মিয়া (৫২) ও  তাদের ভাই আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৩০)।

আহতদের রৌমারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের জিঞ্জিরাম ও কালোর নদী দ্বারা বিচ্ছিন্ন সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামের শহিদুল ইসলামগং এবং প্রতিবেশি রব্বানীগংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দখল সংক্রান্ত জের ধরে আজ দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় শহিদুল ইসলামগংদের পক্ষে ৩ জন নিহত হন। এছাড়াও উভয় পক্ষের অত্যন্ত ৬/৭ জন আহত হয়েছেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুস সামাদ নিহতের বিষয়টি নিশ্চিত করেন জানান, আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page