November 22, 2026, 2:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজের একদিন পর এক গৃহবধূকে তেঁতুল গাছের মগডাল পাওয়া গেছে। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করতে গেলে তি‌নি পুকুরে লাফ দেন পরে পুকুর থে‌কে তাকে উদ্ধার করা হয়।

বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। উদ্ধার হওয়া ওই নারী নাম সা‌জেদা বেগ‌মকে (৬০)। তিনি উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী গাছের ডালে কখনো বসা, কখনো শোয়া অবস্থায় ছিলেন। সেখানে বসে তাকে কিছু খেতে দেখা যায়। ঘটনা জানাজানি হলে পুকুরপাড়ে কৌতূহলী অনেকে ভিড় জমান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে। এ সময় হঠাৎ তি‌নি পুকুরে লাফ দি‌লে পুকুর থে‌কে তাকে উদ্ধার করা হয়।

কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের উপসহাকরী প‌রিচালক এনামুল হক বলেন, সকা‌লে খবর পে‌য়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখা‌নে ওই নারী বা‌ড়ির পা‌শে এক‌টি পুকু‌রের ধা‌রে তেঁতুল গা‌ছের মগডা‌লে ব‌সে থাক‌তে দে‌খি। কিন্তু তার প‌রিবারের লোকজনের আপ‌ত্তি‌তে আমরা কাজ কর‌তে পা‌রি‌নি। তাবে এ সময় হঠাৎ তি‌নি পুকুরে লাফ দি‌লে পুকুর থে‌কে তাকে উদ্ধার করা হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page