August 12, 2026, 8:07 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। একই সাথে বেড়ে গেছে শীতের তীব্রতা। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৃদু শৈত্যপ্রবাহের কাছে পৌঁছে গেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা।

ক্রমেই শীত বাড়ায় বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের কষ্ট আরো তীব্র আকার ধারণ করেছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে।

হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

আজ বুধবার ভোর রাত থেকে চুয়াডাঙ্গা কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে। ২০০ মিটার দূরের কোন কিছু দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহন হেডলাইন জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page