August 7, 2026, 10:13 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

কূটনীতিই ইউক্রেন সমস্যার একমাত্র সমাধান চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি বলেছেন: ইউক্রেন সংকট নিরসনের একমাত্র পন্থা হলো কূটনীতি। কিয়েভের জন্য চার অনুচ্ছেদের একটি কাঠামো উপস্থাপন করে চীনা কূটনীতিক গ্যাং শুয়াং ওই মন্তব্য করেন।

পাঁচ মাস আগে চীন ইউক্রেন যুদ্ধ সমাপ্তির জন্য ১২ অনুচ্ছেদের একটি পরিকল্পনা পেশ করেছিল। ওই প্রস্তাব নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু করার আহ্বানও জানিয়েছিল। সেইসঙ্গে সকল দেশের সার্বভৌমত্ব ও হুকুমাত সুরক্ষিত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছিল।

রুশ নিউজ চ্যানেল রাশিয়া-টুডে আজ আরও জানায় মস্কো-কিয়েভের মধ্যে শান্তি ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে ওই রূপরেখা উত্থাপন করেন চীনা কূটনীতিক। তিনি বলেন রাজনৈতিক পন্থাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংকটের একমাত্র উপায়।

ওই রূপরেখার মধ্যে রয়েছে মস্কো-কিয়েভ আলোচনা, ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য স্পিলওভারের প্রভাব সীমিত করা, মানবিক সমস্যাগুলোকে মোকাবেলা করা, সেইসঙ্গে পারমাণবিক নিরাপত্তা বিশেষ করে জাপোরিজ্জিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা রাখতে গিয়ে চীনা এই কূটনীতিক আরও বলেন: পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই আন্তর্জাতিক মহলের উচিত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নেয়া।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page