October 28, 2026, 2:36 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কূটনৈতিক উপায়ে বিরোধ নিরসনে আগ্রহী নাইজারের অভ্যুত্থানকারী জেনারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজারের অভ্যুত্থানকারী নেতা জেনারেল আব্দুররহমান তিয়ানি পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াসের সঙ্গে বিদ্যমান বিরোধ কূটনৈতিক উপায়ে নিরসনে নিজের প্রস্তুতি ঘোষণা করেছেন। নাইজারের ক্ষমতাচ্যুত বেসামরিক শাসকের কাছে ক্ষমতা হস্তান্তর করতে ইকোওয়াস দেশটিতে সামরিক হস্তক্ষেপ করার হুমকি দেয়ার পর জেনারেল তিয়ানি নিজের এ অবস্থান ঘোষণা করলেন।

ইকোওয়াসের বর্তমান সভাপতি দেশ নাইজেরিয়ার আলেমদের একটি প্রতিনিধিদল মধ্যস্থতা করার জন্য বর্তমানে নাইজার সফর করছে। ওই প্রতিনিধিদলের প্রধান শেখ আব্দুল্লাহি বালা লাউ গতকাল (রোববার) নাইজারের রাজধানী নিয়ামিতে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, কূটনৈতিক উপায়ে শান্তি প্রতিষ্ঠা করতে জেনারেল তিয়ানি নিজের প্রস্তুতি ঘোষণা করেছেন। তবে সামরিক শাসন জারি রেখে কূটনৈতিক উপায়ে কীভাবে সমস্যার সমাধান হবে সে সম্পর্কে তিনি কিছু জানাননি।

নাইজারের ক্ষমতাধর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান জেনারেল তিয়ানি গত ২৬ জুলাই দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে নিজেকে নাইজারের নেতা ঘোষণা করেন। এরপর গত ৩০ জুলাই পশ্চিম আফ্রিকার ১৫ জাতির জোট ইকোওয়াস ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অভ্যুত্থানকারী নেতা তিয়ানিকে এক সপ্তাহের সময় দেয়।  ওই সময়সীমা মেনে না নিলে নাইজারে সামরিক হস্তক্ষেপের হুমকি দেয় ইকোওয়াস। গত ৬ আগস্ট রোববার ওই সময়সীমা শেষ হয়।

এরপর গত সপ্তাহে ইকোওয়াস নাইজারে সাংবিধানিক শাসন ফিরিয়ে আনার লক্ষ্যে একটি সামরিক বাহিনী প্রস্তুত রাখার কথা ঘোষণা করে। কিন্তু শেষ পর্যন্ত সামরিক হস্তক্ষেপ না করে ইকোওয়াসের পক্ষ থেকে আলেমদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল নিয়ামিতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page