March 5, 2026, 7:33 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

কূটনৈতিক মিশন খোলার জন্য সৌদি আরব গেছেন ইরানি কর্মকর্তারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধিদল সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছে। প্রতিনিধিদলটি সৌদি আরবে ইরানের কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আলোচনা করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানান। তিনি বলেন, আজ দুপুরে ইরানের একটি টেকনিক্যাল টেলিগেশন রিয়াদে পৌঁছেছে। প্রতিনিধিদলকে সৌদি কর্মকর্তারা বিমানবন্দরের স্বাগত জানান।
নাসের কানয়ানি বলেন, সৌদি আরবের রাজদানী রিয়াদ এবং বন্দরনগরী জেদ্দায় ইরানের দুটি ওয়ার্কিং গ্রুপ দূতাবাস ও কনসুলেট অফিস খোলার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিতেও স্থায়ী প্রতিনিধি নিয়োগ করবে ইরান।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, হজের চূড়ান্ত পর্বের কাজ শুরুর আগেই ইরান সৌদি আরবে তার দূতাবাস ও কনস্যুলেট অফিস খোলার সমস্ত প্রক্রিয়া শেষ করতে চাইছে।

এদিকে, সৌদি আরবের যে টেকনিক্যাল ডেলিগশন গত শনিবার ইরান এসে পৌঁছেছে তারা আগামীকাল বৃহস্পতিবার তেহরান থেকে পবিত্র মাশহাদ শহরে যাবে।

গত সপ্তাহে ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। এরপর দুই দেশের প্রতিনিধিদল তেহরান ও রিয়াদ সফর করছে। এর আগে সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠার বিষয়ে গত মাসে চীনের রাজধানী বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে একটি চুক্তি সই হয়।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page