September 22, 2026, 7:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের দায়ে জার্মান রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিল চাদ সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানির রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে চাদ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

কূটনৈতিক শিষ্টাচার না মানার অভিযোগে মূলত তাকে বহিষ্কার করা হচ্ছে। গতকাল (শুক্রবার) জার্মান রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেয় চাদ সরকার। জার্মানির বর্তমান রাষ্ট্রদূত জান ক্রিশ্চিয়ান গর্ডন ক্রিক ২০২১ সালের জুলাই মাস থেকে চাদে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে তাকে কেন বহিষ্কার করা হচ্ছে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে চাদ সরকার কোনো ব্যাখ্যা দেয়নি। সরকারি মুখপাত্র আজিজ মোহাম্মাদ সালেহ ৪৮ ঘণ্টার মধ্যে চাদের ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার জন্য জার্মান রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন।

চাদে জার্মান দূতাবাসের একজন কর্মকর্তা জানান, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে কোনকিছু বলা হয়নি। তিনি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে এই খবর জেনেছেন। ক্রিক এর আগে নাইজার, অ্যাঙ্গোলা এবং ফিলিপাইনে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাঁদ সরকারের একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ক্রিক সরকারি বিভিন্ন কাজে অতিমাত্রায় হস্তক্ষেপ এবং বিভিন্ন বিষয়ে কঠোর মন্তব্য করতেন। এসব কারণে এর আগে তাকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে।

চাদের সাবেক প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ইতনো ২০২১ সালে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় নিহত হলে ক্ষমতায় আসেন তার ছেলে জেনারেল মোহাম্মাদ ইদ্রিস দেবি ইতনো। এর আগে ৩০ বছর ধরে তার বাবা দেশ পরিচালনা করেন। ক্ষমতায় আসার পর দুই বছরের মধ্যে বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছিলেন জেনারেল ইদ্রিস কিন্তু গত অক্টোবর মাসে তিনি তার ক্ষমতার মেয়াদ আরো দুই বছর বাড়িয়েছেন। এর বিরুদ্ধে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড এবং জার্মানি বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page