September 27, 2026, 8:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কৃঙ্গাঙ্গ ভোটারদের দলে টানার জোর প্রচেষ্টা চালাচ্ছেন হ্যারিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দিকে ঝুঁকে পড়া কৃঙ্গাঙ্গ পুরুষ ভোটারদের দলে টানার জোর প্রচেষ্টা চালাচ্ছেন। প্রতিদ্বন্ধি দুই প্রার্থী সোমবার পেলসিলভানিয়ায় মুখোমুখি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

হোয়াইট হাউসে প্রবেশের দৌড়ে আর মাত্র তিন সপ্তাহ সময় আছে, কিন্তুু সাম্প্রতিক পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফলে দেখা গেছে ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন।

এদিকে একটি ব্যতিক্রমী পদক্ষেপে হ্যারিস বুধবার ট্রাম্পের সঙ্গে ফক্স নিউজের সঙ্গে খোলামেলা সাক্ষাতকার দিবেন। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পাল্টা দাবি করছেন, কমলা সিদ্ধান্তহীন ডানপন্থী ভোটারদের কাছে পৌঁছাতে মিডিয়াকে সূক্ষভাবে এড়িয়ে যাচ্ছেন।

হ্যারিস সম্প্রতি বিশেষ করে কৃঙ্গাঙ্গ পুরুষ ভোটারদের আস্থা হারিয়েছেন। অথচ এইসব ভোটার ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনকে জয়ী হতে সহায়তা করেছিল। সোমবার কমলা তাদের মন জয় করার জন্য একটি নতুন অর্থনৈতিক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।

তার নির্বাচনী প্রচারণায় বলা হয়েছে, তার ‘সুযোগের আলোচ্যসূচি’ ‘কৃঙ্গাঙ্গদের আর্থিক স্বাধীনতা অর্জনের সরঞ্জাম, তাদের পরিবারের জন্য কম খরচে আরো ভালভাবে সরবরাহ করা এবং তাদের অধিকার রক্ষায় পরিকল্পনা করা হয়েছে।’

হ্যারিস দ্য শেড রুম-এর সাথে এক সাক্ষাতকারে বলেছেন, ‘আমি কৃঙ্গাঙ্গ পুরুষসহ সবার ভোট আদায় করতে চাই’।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page