November 3, 2026, 3:26 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কৃত্রিম সংকট তৈরি করে আলুর দাম বাড়ানোর পাঁয়তারা ; মজুদ করলে ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃত্রিম সংকট তৈরি করতে আলু মজুদ করলে খোদ ব্যবসায়ীরাই ক্ষতির মুখে পড়বে মনে করছেন হিমাগার মালিকরা। তারা বলছেন, দাম আরও বাড়িয়ে দেয়ার জন্য মধ্যস্বত্যভোগীরা হিমাগার থেকে আলু ছাড়ছে না। এ অবস্থায় আলু পচে যাওয়ার আশংকা রয়েছে।

দেশের আলুর চাহিদার একটি বড় অংশ আসে মুন্সিগঞ্জ থেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন জেলার চাহিদার চেয়ে ১ লাখ ৬৫ হাজার টন বেশি আলু হিমাগারগুলোতে মজুদ রয়েছে।

হিমাগার মালিকরা জানিয়েছেন, হিমাগারে থাকা আলু শেষ করতে হলে প্রতিদিন কমপক্ষে ছয়শ’ বস্তা শেটে রেখে বাজারজাতের প্রস্ততি নিতে হবে। কিন্তু এখন এক বস্তা আলুও হিমাগার থেকে বের করছে না মজুদদাররা।

মুক্তারপুর রিভারভিউ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, “আলু দুই বছর রাখার জিনিস নয়। এ বছরের আলু এ বছরেই শেষ করতে হবে। দাম আরেকটু বাড়বে এই আশা করে বসে আছে।”

এমন পরিস্থিতিতে আলু কিনতে এসে খালি হাতে ফিরছেন বেপারীরা।

বেপারীরা জানান, আলু বিক্রি করছেনা, আমরা এসে তো বসে থাকি।

কৃষি কর্মকর্তা জানিয়েছেন, মুন্সীগঞ্জে আগামী মৌসুম পর্যন্ত এই জেলায় আলুর চাহিদা ৯৫ টন। আর ৬০টি হিমাগারে মজুদ আছে দুই লাখ ৬০ হাজার টন।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এবিএম ওয়াহিদুর রহমান বলেন, “এখানে মধ্যসত্ত ব্যবসায়ীদের অন্য কোনো বিষয় আছে, যারা কৃত্রিমভাবে আলুর দাম বৃদ্ধি করছে। এই মুহূর্তে আলুর দাম বৃদ্ধির কোনো যুক্তিযুক্ত কারণ আমরা দেখছিনা।”

মুন্সীগঞ্জ কৃষি বিপনন কর্মকর্তা এবিএম মিজানুল হক বলেন, “কোল্ড স্টোরেজের যে মধ্যসত্তভোগীরা আছে তাদের নামের তালিকা এবং তারা কি পরিমাণ আলু রেখেছে, কি পরিমাণ খালাস করেছে এটার রিপোর্ট তৈরি করে প্রতি তিন দিন অন্তর অন্তর তারা আমাদের জানাবে। তার উপর ভিত্তি করে ব্যবস্থা নেয়া হবে।”

আলু চাষিরা ১২ টাকা কেজিতে আলু বিক্রি করলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page