October 11, 2026, 7:57 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

কৃষককে দক্ষ করে বিদেশ পাঠানোর পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রবাসী কল্যাণ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, কৃষককে দক্ষ করে বিদেশ পাঠানোর পদক্ষেপ নিচ্ছে সরকার।

তিনি বলেন, বিদেশ যেতে আগ্রহী যে কৃষক যে কাজে পারদর্শী তাকে সেই বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সরকারি সনদপত্র দেওয়া হবে। কারণ বিদেশে দক্ষ জনবল ছাড়া অদক্ষ জনবল পাঠিয়ে কোনো লাভ নেই।

রোববার (১১ জুন) নওগাঁর রাণীনগর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশে দক্ষ জনবল পাঠানোর লক্ষ্যে সরকার সারা দেশের প্রতিটি উপজেলাতে একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে। যাতে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তি খুব সহজেই বাড়ির কাছে কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হিসেবে বিদেশ গমন করতে পারেন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, ৪০ টিটিসি ও একটি আইএমটি স্থাপন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সাইফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, নওগাঁর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page