October 12, 2026, 2:36 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

কৃষকদের মূল্যায়ন করতে হবে : কৃষি উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষির সাফল্যের মূল কারিগর আমাদের কৃষকরা। কিন্তু তাদের কোনো মূল্যায়ন হয় না। এ বিষয় থেকে বের হয়ে আসতে হবে এবং কৃষকদের মূল্যায়ন করতে হবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পরিদর্শন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতবিনিময়কালে উপদেষ্টা সার ও বীজ সরবরাহ, সেচ ব্যবস্থা, প্রান্তিক পর্যায়ে কৃষকদের সেবা প্রদান, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোকপাত করেন এবং বিএডিসির কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি উপদেষ্টা বলেন, কৃষকরা ওই ফসলই চাষ করে যাতে তারা লাভবান হয়। উৎপাদন খরচের তথ্যগত ভুল কৃষকদের ক্ষতিগ্রস্ত করে। তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। উৎপাদন খরচের সঠিক তথ্য বের করতে হবে। পরিসংখান সঠিক হতে হবে, তাতে কৃষক উপকৃত হবে।

উপদেষ্টা বলেন, প্রয়োজনের অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার রোধ করতে হবে। ইউরিয়া সারের মাত্রাতিরিক্ত ব্যবহার জমির দীর্ঘমেয়াদে ক্ষতি করে এ বিষয়টি কৃষকদের বোঝাতে হবে। ইউরিয়া সারের ব্যবহার সীমিত করতে হবে।

উপদেষ্টা সার ও বীজ সময়মতো কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিএডিসির কর্মকর্তাদের নির্দেশ দেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, এখন কাজ করার সুন্দর পরিবেশ বিদ্যমান। এই সময়ে ভালো কাজ উপহার দিতে হবে। দুর্নীতি থেকে সরে না এলে দেশের উন্নতি হবে না। নিজেকে পরিশুদ্ধ করে দেশের জন্য কাজ করতে হবে।

পরে উপদেষ্টা বিএডিসির বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। এসময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ এনডিসি উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page