September 20, 2026, 3:03 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কৃষ্ণসাগরীয় ত্রিপক্ষীয় শস্যচুক্তি থেকে বেরিয়ে গেলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষ্ণসাগরীয় ত্রিপক্ষীয় শস্যচুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, চুক্তিটি স্থগিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

দিমিত্রি পেসকভ বলেছেন, দুর্ভাগ্যবশত কৃষ্ণ সাগরীয় চুক্তির রাশিয়া সংশ্লিষ্ট কিছু বিষয় এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ফলে এই চুক্তি স্থগিত করা হয়েছে। যখন চুক্তি অনুসারে রাশিয়া সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন হবে, আমরা চুক্তিতে ফিরে আসব।

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন এই চুক্তি স্বাক্ষর করেছিল। খাদ্যশস্য রফতানির এই চুক্তি প্রথম স্বাক্ষর হয় গত বছর জুলাই মাসে। এই চুক্তির আওতায় একটি সুরক্ষিত সামুদ্রিক করিডোর গড়ে তোলা হয়। যে করিডোর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে দেশটির খাদ্যশস্য বিভিন্ন দেশে রফতানি করা হয়। যা বিশ্বের খাদ্য ঘাটতি মোকাবিলায় ভূমিকা রাখে। এর আগে এক দফা মেয়াদ বাড়ানো হয়েছিল। সোমবার মধ্যরাতে চুক্তিটির মেয়াদ শেষ হবে।

চুক্তি হওয়ার আগে ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছিল রুশ সেনাবাহিনী। ফলে চুক্তি থেকে রাশিয়া বের হয়ে গেলে শস্য রফতানি সম্ভব হবে কি না তা স্পষ্ট নয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page