October 27, 2026, 8:21 pm
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

কৃষ্ণসাগরের ইউক্রেনের ৮টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া ; মার্কিন নির্মিত তিনটি স্পিডবোটও ধ্বংস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রিমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণসাগরের আকাশ থেকে ইউক্রেনের  আটটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব ড্রোন ভূপাতিত করার কাজে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ১০ সেপ্টেম্বর রাতে ইউক্রেন সরকার রাশিয়ার ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করে। এজন্য তারা বিমানের বৈশিষ্ট্যসম্পন্ন ড্রোন ব্যবহার করেছিল কিন্তু রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেই হামলার চেষ্টা বানচাল করে দেয়া হয়েছে। রাশিয়ার অন্যতম বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ক্রিমিয়া প্রজাতন্ত্রের উপকূলে এসব ড্রোন ধ্বংস করা হয়। মন্ত্রণালয় আরো জানিয়েছে, রাশিয়ার সেনারা কৃষ্ণসাগরের পানিসীমায় মার্কিন নির্মিত তিনটি স্পিড বোটও ধ্বংস করেছে। এসব স্পিডবোটে করে ইউক্রেনের সেনারা রাশিয়ায় হামলা চালানোর জন্য যাচ্ছিল।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page