August 7, 2026, 7:23 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

কৃষ্ণসাগরে রাশিয়ার জাহাজে আক্রমণের হুমকি দিলেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষ্ণসাগরে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণের হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া কৃষ্ণসাগরের এলাকা জোর করে দখল করে আছে।

তার দাবি, এটা রাশিয়ার সীমার বাইরে। তারা এখান দিয়ে ইউক্রেনের জাহাজ যেতে দিচ্ছে না। উল্টো তারা ইউক্রেনের বন্দরগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা করছে।

জেলেনস্কি জানিয়েছেন, এবার ইউক্রেনও কৃষ্ণসাগর এলাকায় পাল্টা আক্রমণে যাবে। রাশিয়ার জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাবে ইউক্রেন। তার দাবি, এই পাল্টা আক্রমণের অধিকার ইউক্রেনের আছে।

রাশিয়া জানিয়েছে, তারা আফ্রিকার ছয়টি দেশে বিনা পয়সায় খাদ্যশস্য পাঠাতে চায়।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, রশিয়ার এই প্রস্তাব হাস্যকর। কারণ তারা ৫০ হাজার টন খাদ্যশস্য দিতে চেয়েছে। আর ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ গরিব ও মাঝারি আয়ের দেশগুলোকে দুই কোটি টন খাদ্যশস্য পাঠিয়েছিল।

ব্লিংকেনের বক্তব্য, দেশগুলোর যা চাহিদা এবং তারা যা পাচ্ছিল, তার তুলনায় রাশিয়া সামান্য খাদ্যশস্য দিতে চাইছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এবার তাদের গমের উৎপাদন ৪০ শতাংশ কম হবে।

ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার হ্যাকাররা কিয়েভে সেনার কমব্য়াট ইনফরমেশন সিস্টেম হ্যাক করে তথ্য নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ইউক্রেনের গোয়েন্দা বিভাগের সাইবার শাখা সেই প্রয়াস সফল হতে দেয়নি।

এই হ্যাকাররা সফল হলে, ইউক্রেনের কোথায় কত সেনা আছে এবং তাদের পরিকল্পনার কথা রাশিয়ার হাতে চলে যেত।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page