October 28, 2026, 11:51 am
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কৃষ্ণ সাগরে জাহাজে হামলার ঘটনায় রাশিয়াকে ‘সতর্ক’ করলো তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুর্কি মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে গত সপ্তাহান্তে রাশিয়ার নৌবাহিনীর হামলার ঘটনার পর এ নিয়ে আরো উত্তেজনা এড়াতে তুরস্ক মস্কোকে সতর্ক করে দিয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের দপ্তর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ঘটনাটি নিয়ে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর কয়েক দিনের নীরবতা ভেঙ্গে বলেছে, ‘রাশিয়ার হস্তক্ষেপের পর রাশিয়ান ফেডারেশনে থাকা আমাদের আলোচকদের কৃষ্ণ সাগরে উত্তেজনা বাড়ায় এমন ধরনের প্রচেষ্টা এড়াতে যথাযথভাবে সতর্ক করা হয়েছিল।’

সুকরু ওকান নামের জাহাজটি পালউয়ের পতাকা উড়িয়ে চলার সময় গত রোববার রাশিয়ার নৌবাহিনী এটি লক্ষ্য করে গুলি চালায়।
ইউক্রেনের কৃষি পণ্য রপ্তানির প্রধান রুট দেশটির ইজমেল বন্দর অভিমুখে যাওয়ার আগে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা জাহাজটি পরিদর্শন করার জন্য তাতে উঠেন।

গত মাসে ঐতিহাসিক ইউক্রেনীয় শস্য চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর কৃষ্ণ সাগর অঞ্চলে ধারাবাহিক হামলা চলাকালে এ ঘটনা ঘটে।

তুরস্ক জাতিসংঘ সমর্থিত মস্কো ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত শস্য চুক্তির মধ্যস্থতা করতে সাহায্য করেছিল।

এদিকে রুশ হামলার বিষয়ে কিছু না বলায় এরদোয়ানের দপ্তর দেশের জনগণের সমালোচনার মুখে পড়ে।

কিন্তু এ নিয়ে এরদোয়ানের দপ্তরের বৃহস্পতিবারের মন্তব্য তার সমালোচকদের বিরুদ্ধে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সূত্র : বাসস

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page