April 7, 2026, 8:38 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কৃষ্ণ সাগর মিশনে এবার গ্লোবাল হক ড্রোন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষ্ণ সাগরে ড্রোনের ফ্লাইট আবার চালু করেছে আমেরিকা। তবে এবার দূরত্ব বজায় রেখে চলেছে।

গতকাল (শুক্রবার) মার্কিন সামরিক বাহিনী ওই এলাকায় একটি গ্লোবাল হক ড্রোন পাঠায়। এমকিউ-নাইন রিপার ড্রোনটি যেখানে বিধ্বস্ত হয়েছিল তার থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এই ড্রোন ওড়াউড়ি করে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট বলছে যে, আরকিউ-ফোর গ্লোবাল হক ড্রোন দক্ষিণ এবং পূর্বে যাওয়ার আগে রোমানিয়ার আকাশ সীমায় চক্কর দেয়। ড্রোনটি কৃষ্ণ সাগরের পূর্ব অংশে কয়েকবার পাক দিয়েছে তবে কখনোই ক্রিমিয়া ভূখণ্ডের ১০০ কিলোমিটারের কাছে যায়নি। কৃষ্ণ সাগরের অংশে এই ড্রোনের মিশন স্থায়ী হয় মাত্র দুই ঘন্টা। এর আগে সেখানে সাধারণত ১২ ঘন্টা ওড়াউড়ি করতো। পরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে গ্লোবাল হক-ফোর ড্রোনের মিশন পরিচালনার কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, গত মঙ্গলবার ড্রোন বিধ্বস্তের ঘটনার পর এই প্রথম এ ধরনের ফ্লাইট পরিচালনা করা হলো। তবে, এর আগে পেন্টাগন বলেছিল যে, রাশিয়ার নৌ বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের জন্য কৃষ্ণসাগরে আবারো ড্রোন পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page