October 20, 2026, 10:51 pm
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

কেএনএফ’র বিরুদ্ধে কম্বাইন্ড অপারেশন শুরু: সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বান্দরবানে সন্ত্রাসী কেএনএফ’র বিরুদ্ধে কম্বাইন্ড অপারেশন শুরু হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১২টায় সদর সেনা জোনের মাঠে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি।

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, কেএনএফ যখন তাদের সব কিছু জাহির করে ফেলেছে, তখন তারা সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে আমরা কম্বাইন্ড অপারেশন শুরু করেছি।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো পালন করা বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেয়া তা পেশাদারিত্বের সাথে পালন করবো। ইতিমধ্যে পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে।

এসময় তিনি আরও বলেন, ইতিমধ্যে অভিযান চালিয়ে ২টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এ অস্ত্রগুলো লুটে নেয়া অস্ত্র কিনা তা জানতে পারিনি।

এসময় বান্দরবান সেনা কর্মকর্তারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page