September 27, 2026, 9:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৮জন  নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কেনিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন। শুক্রবার রাতে দেশটির কেরিচো এবং নাকারু শহরের মধ্যকার সংযোগকারী মহাসড়কে ট্রাক ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে ঘটেছে এই দুর্ঘটনা।

স্থানীয় পুলিশ কমান্ডার গেওফ্রে মায়েক বার্তাসংস্থা এএফপিকে এ প্রসঙ্গে বলেন, ‘এ পর্যন্ত আমরা ৪৮ জনের মরদেহ এবং অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছি। আহতদের প্রত্যেকের অবস্থা গুরুতর। এছাড়া ট্রাক ও মিনিবাসের ধ্বংসাবশেষের নিচে আর দু-একজন আটকা থাকার আশঙ্কা রয়েছে। তারা কি অবস্থায় আছে তা এখনও জানি না।’

‘প্রাথমিক অনুসন্ধানের পর আমরা জানতে পেরেছি—ট্রাকটি কোরিচো থেকে নাকারুর দিকে যাচ্ছিল, সড়কের বিপরীত দিকে বাসস্টপে দাঁড়িয়ে যাত্রী সংগ্রহ করছিল বাসটি…  বিপরীত দিক থেকে আসছিল যাত্রীবোঝাই মিনিবাসটি…কাছাকাছি আসার পর ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক ও বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এর ফলেই বাসের ভেতরের ও স্টপেজে অবস্থান করা যাত্রীরা হতাহত হন।

কেনিয়ার রিজিওয়নাল পুলিশ কমান্ডার টম ওদেরাও নিহতের এই সংখ্যা নিশ্চিত করে বলেছেন, প্রবল বৃষ্টির কারণে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

কেনিয়ার রেডক্রস সোসাইটি জানিয়েছে, ট্রাকটি কেবল মিনিবাসেই নয়, বাসস্টপেজের আশপাশের অন্তত ৬টি যানবাহনে আঘাত হানার পথচারীদেরও চাপা দিয়েছে। হতাহতের সংখ্যা এই কারণেই এত বেশি।

কেরিচো শহরের গভর্নর এরিক মুতানি এক ফেসবুক পোস্টে এই ঘটনায় গভীর শোক জানিয়ে বলেছেন, ‘আমার ‍হৃদয় ভারাক্রান্ত। কেরিচোর জনগণের জন্য আজকের দিনটি একটি অন্ধকার দিন। যেসব পরিবার তাদের স্বজনদের হারিয়েছেন, তাদের জন্য আন্তরিক সমবেদনা।’

সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনা বাড়ছে কেনিয়ায়। গত বছর একটি বাস ব্রিজ ভেঙে নদীতে পড়ে যাওয়ায় ৩৪ জন নিহত হয়েছিলেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page