October 9, 2026, 9:18 am
শিরোনামঃ
দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার 
এইমাত্রপাওয়াঃ

কেনেডি জুনিয়র স্বপরিবারে ঢাকা সফরে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র সপরিবারে ঢাকা সফরে এসেছেন। শনিবার কেনেডি পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছেছেন।
কেনেডি পরিবারের সদস্যরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত ঢাকা সফর করবেন।

চলতি সফরে এম কেনেডি জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাবা যে বটগাছটি রোপণ করেছিলেন তা পরিদর্শন করবেন তিনি। এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে প্রতিবন্ধীদের অধিকারের ওপর বক্তব্য দেবেন।
ঢাকায় এক সপ্তাহের সফরে কেনেডি পরিবারের সদস্যরা বেশ কয়েকটি সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। এম কেনেডি জুনিয়রের পরিবারের সদস্য যারা এ সফরে রয়েছেন, তারা হলেন- এম কেনেডি জুনিয়রের স্ত্রী ড. ক্যাথরিন কিকি কেনেডি, মেয়ে ড. কাইলি কেনেডি, ছেলে টেডি কেনেডি, ভাতিজি গ্রেস কেনেডি অ্যালেন ও ভাতিজা ম্যাক্স অ্যালেন। উল্লেখ্য, প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page