April 27, 2026, 9:14 pm
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তারা (কোটা আন্দোলনকারীরা) যেন অযথা সড়কে ভীড় না করে। লেখাপড়া নষ্ট না করে। তাদের প্রতি অনুরোধ, তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাক।
বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আদালত শিক্ষার্থীদের কথা শুনতে চাচ্ছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় তাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাদের দাবি আমারা খেয়াল করছি। অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। ষড়যন্ত্রে পা না দিয়ে আন্দোলন প্রত্যাহার করা উচিত শিক্ষার্থীদের।

তিনি বলেন, আদালতের যে নির্দেশনাটা এসেছিল, শিক্ষার্থীরা মনে করেছেন তাদের যে চিন্তা-ভাবনা, সেটা থেকে তাদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। সেজন্য তারা রাস্তায় চলে এসেছিলেন। আমাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশকে আমরা বলেছি, এদের ডিমান্ড যেটা আছে, সেটা আমরা শুনবো। কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলো ক্রস করে যাচ্ছে। বেশ কয়েকদিন হলো তারা (শিক্ষার্থীরা) কিন্তু একই কাজ করছেন।

অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা আন্দোলন করছে তারা শিক্ষিত ছেলে, তারা মেধাবী ছেলে। তারা কেন রাষ্ট্রের বিপক্ষে যাবে? তারা নিশ্চয়ই সবকিছু পর্যবেক্ষণ করে ঘরে ফিরে যাবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page