September 29, 2026, 11:38 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কোনও দল না আসলেও নির্বাচন হবে : ইসি আনিছুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। কোনও দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন হবে, সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছে কমিশন। তবে বিশেষ কোনও দল নির্বাচনে আসলে নির্বাচন কমিশন তফসিল পেছানো যেতে পারে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেট ও সুনামগঞ্জের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি নির্বাচনে না আসলে প্রভাব পড়ার কোনও আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নে ইসি আনিছুর রহমান বলেন, ‘গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী ৭০ ভাগ দল নির্বাচনে অংশগ্রহণের কথা উঠছে। ৭০ ভাগ যদি হয়ে থাকে, যদিও কত ভাগ সেটি নির্বাচন কমিশন বিশ্লেষণ করেনি। যদি ৭০ ভাগই অংশ নিয়ে থাকে তবে নির্বাচনে প্রভাব পড়ার কোনও কারণ নেই।’

জাতীয় পার্টি নির্বাচন পেছানোর আহ্বান করছে এমনটি শোনা যাচ্ছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জাতীয় পার্টি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। যদি সেভাবে আসে এবং যৌক্তিক কোনও কারণ থাকে তবে আমরা আলোচনা করে দেখবো।’

তাদের তালিকায় ৪৪টি রাজনৈতিক সংগঠন রয়েছে জানিয়ে ইসি বলেন, ‘শতভাগ দল কখনোই নির্বাচনে আসেনি এবং অংশ নেয়নি, এমনটি ইতিহাস বলে। যখন অধিকাংশ দল নির্বাচন করে তখন নির্বাচনের একটা আমেজ চলে আসে। আমাদের সঙ্গে রেজিস্টার্ড আছে ৪৪টি দল, তারা সবাই অংশগ্রহণ করুক, এটিই আমরা চাই। ৩০ নভেম্বর পর্যন্ত নমিনেশন পেপার জমা দেওয়ার সময় আছে। কাজেই আমরা আহ্বান করবো, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক।’

আজকের বাংলা তারিখ



Our Like Page