March 5, 2026, 7:54 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

কোনো নির্বাচনেই কমিশনের কাজে হস্তক্ষেপ করেনি সরকার : প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এখন পর্যন্ত কোনো নির্বাচনে কমিশনের কাজে হস্তক্ষেপ করেনি সরকার। জাতীয় নির্বাচনেও করবে না বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সরকারের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কমিশনের একার পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কঠিন বলেও মন্তব্য করেছেন সিইসি। 

পাঁচ সিটি নির্বাচনে প্রার্থীদের আচরনবিধি লঙ্ঘন, নির্বাচন কমিশনের ভূমিকা, দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন আয়োজনসহ বিভিন্ন বিষয় তুলে ধরতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে জাতীয় পার্টির বৈঠক।

আচরনবিধি লঙ্ঘনের বিভিন্ন ঘটনার মধ্যে পাঁচ সিটিতে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে আশংকা প্রকাশ করে জাতীয় পার্টি। নির্বাচন কমিশনের প্রতি ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানায় দলটি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে আশাবাদী সিইসি।

সিইসি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর সরকারের তরফ থেকে আজ অবধি কোনও নির্বাচনে হস্তক্ষেপ পাইনি। এখন সবার দৃষ্টি জাতীয় নির্বাচনের দিকে। প্রশাসনের যে সহায়তা এখন পর্যন্ত যা পেয়েছি, ওনারা যদি একটা নিউট্রাল অবস্থানে থাকেন, তাহলে আমাদের পক্ষে নির্বাচন ভালোভাবে করা সম্ভব হবে। ভবিষ্যতে কী হবে আমরা তো নিশ্চিত করে বলতে পারছি না। সরকারের ওপর আমাদের তরফ থেকে চাপটা থাকবে।’

নির্বাচনে আচরনবিধি লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনা প্রসঙ্গে সিইসি বলেন, কিছু কিছু আচরনবিধি লঙ্ঘনের ঘটনা থাকবেই। সব কিছু আমলে নেয়ার মত হবে না। ‘লোম বাছতে কম্বল উজাড় করা যাবে না।’ বলে মন্তব্য করেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page