April 12, 2026, 10:05 am
শিরোনামঃ
গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কোয়াডের বৈঠক বাতিল  করে দেশে ফিরছেন বাইডেন ; সাড়ে ৩১ ট্রিলিয়ন ডলারের ঋণখেলাপির দ্বারপ্রান্তে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানে জি-৭ বৈঠকের পরেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে অস্ট্রেলিয়া সফর এবং সেখানে অনুষ্ঠিতব্য কোয়াড জোটের বৈঠক বাতিল করতে হয়েছে তাকে। মূলত ঋণ সংকটে যুক্তরাষ্ট্র দেউলিয়া হওয়া ঠেকাতেই সফর কাটছাঁট করে স্বদেশে ফিরতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে।

হোয়াইট হাউস জানিয়েছে, আগামী রোববার জাপানে জি-৭ সম্মেলন শেষ হওয়ার পরপরই দেশের পথ ধরবেন বাইডেন। দেশে ফিরে তিনি মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন।

বাজেট নিয়ে যেন মতৈক্যে পৌঁছানো যায় এবং যুক্তরাষ্ট্র যেন আন্তর্জাতিক অঙ্গনে ঋণখেলাপি না হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হবে ওই বৈঠক।

মার্কিন প্রেসিডেন্ট এর আগেও কংগ্রেসের রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রিপাবলবিকান নেতারাও মনে করছেন, সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে এখনো অনেক মতবিরোধ রয়েছে।

সমস্যা কী নিয়ে : ঘটনা হলো, মার্কিন কংগ্রেসকে যুক্তরাষ্ট্রের ঋণের সীমা বাড়াতে হবে। তা না করলে আগামী ১ জুন থেকে দেশটি ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের ঋণখেলাপি হয়ে যাবে। মার্কিন সরকার যদি তার দায়বদ্ধতা পূরণ করতে না পারে, তাহলে বিশ্ব অর্থনীতিতে বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

বাইডেন জানিয়েছেন, গত মঙ্গলবার ওভাল অফিসে তিনি যে বৈঠকে বসেছিলেন তা ফলপ্রসূ হয়েছে। তার কথায় মনে হচ্ছে, সমঝোতার ব্যাপারে তিনি আশাবাদী।

ম্যাকার্থিও সাংবাদিকদের বলেছেন, এই সপ্তাহের শেষে সমঝোতা সম্ভব। তিনি বলেন, আমরা কীভাবে আলোচনা করবো, সেই কাঠামোর বিষয়টি এখন আগের চেয়ে অনেক স্পষ্ট।

ওই বৈঠকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা উপস্থিত ছিলেন। সেখানে রিপাবলিকানরা দাবি করেছেন, ঋণের সীমা বাড়াতে গেলে বিভিন্ন ক্ষেত্রে বাজেট বরাদ্দ কমাতে হবে। আর সরকারি অর্থ যারা পাচ্ছে, তাদের কাজ করার বিষয়টি আরও কঠোর করতে হবে।

কিন্তু বাইডেন ঋণের সীমা বাড়ানো এবং বাজেট বরাদ্দের বিষয়টিকে জুড়তে চাইছেন না।

কোয়াড বৈঠক বাতিল : পরিকল্পনা ছিল, সপ্তাহব্যাপী সফরের শুরুতে জাপানে যাবেন বাইডেন। সেখানে হিরোশিমা শহরে আয়োজিত জি৭ সম্মেলনে যোগ দেবেন। পরে অস্ট্রেলিয়ার সিডনি যাবেন। সেখানে অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের সরকারপ্রধানদের সঙ্গে কোয়াড জোটের বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

এর মধ্যে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে যাত্রাবিরতি করারও পরিকল্পনা ছিল বাইডেনের। দেশটিতে এখন পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট যাননি। ফলে এই সফর বাতিল হওয়ায় হতাশ তারা।

বাইডেন এরই মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজকে ফোন করে বলেছেন, তিনি যেতে পারবেন না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারত ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পরে এক বিবৃতিতে আলবেনিজ বলেছেন, বাইডেন এরপর প্রথম সুযোগেই অস্ট্রেলিয়া আসবেন বলে কথা দিয়েছেন। সূত্র: ডয়েচে ভেলে, সিএনএন, রয়টার্স

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page