September 7, 2026, 10:38 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

কোরবানির পশুর চামড়া পাচার রোধে দেশের ৩৭ জেলার সীমান্ত পথে বিজিবি-পুলিশের কঠোর নজরদারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া ভারতে পাচার ঠেকাতে সারাদেশের ৩৭ জেলার সীমান্ত পথে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পাশাপাশি সতর্ক রয়েছে সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন থেকে আগামী ১৫ দিন এই নজরদারি করা হবে। সীমান্তবর্তী জেলার সড়কগুলোতে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানোর জন্য বলা হয়েছে। সীমান্ত অভিমুখে প্রতিটি ট্রাক, পিকআপসহ সকল যানবাহনে পুলিশি তল্লাশির আওতায় থাকবে। চামড়া পাচার রোধে বিজিবির পাশাপাশি ২৪ ঘণ্টা কাজ করবে পুলিশ। এছাড়া টহল জোরদারসহ অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে দিনাজপুরের হিলি ও আশপাশের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর নজরদারির শুরু করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম।

এছাড়া যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত পথে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। তাদের আওতাধীন সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকাসহ স্থল ও রেলপথে নজরদারি বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল ও খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান।

অন্যদিকে, কোরবানির ঈদের পর সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে নওগাঁ সীমান্তগুলোতে কড়া নজরদারি বসিয়েছে বিজিবি। বিজিবির পাশাপাশি তৎপর রয়েছে নওগাঁ জেলা পুলিশের সদস্যরাও। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন ও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল হক।

এর আগে বুধবার (২৮ জুন) দুপুরে রংপুর নগরীর সাগরপাড়া চিকলিপার্কের লেকভিউ বাসভবনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধসহ অসাধু ব্যবসায়ীদের রুখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এরপরও ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে মৌসুমি ব্যবসায়ীদের ঠকালে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নেয়া হবে।

তবে সরকারের বিভিন্ন পদক্ষেপে এবার চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিভিন্ন জেলা প্রশাসন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page