September 27, 2026, 8:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কোরীয় উপদ্বীপের উত্তেজনা নিরসনে চীনের রাজনৈতিক নিষ্পত্তির আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চীন বৃহস্পতিবার কোরীয় উপদ্বীপে উত্তেজনা নিরসনে একটি ‘রাজনৈতিক মীমাংসার’ জন্য তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এদিকে, পিয়ংইয়ং জানিয়েছে, তার সংবিধান এখন দক্ষিণ কোরিয়াকে একটি ‘শত্রু’ রাষ্ট্র হিসেবে দেখছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানুয়ারিতে সিউলকে তার দেশের ‘প্রধান শত্রু’ হিসাবে সংজ্ঞায়িত করার পর থেকে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। কিম বলেন, উত্তর আর পুনরেকত্রীকরণে আগ্রহী নয়।

কয়েক মাস মাইন স্থাপন ও সীমান্তে নিরাপত্তা জোরদার করার পর দেশটি চলতি সপ্তাহে দক্ষিণের সাথে সংযোগকারী রাস্তা ও রেলপথ উড়িয়ে দিয়েছে। পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি একে ‘অনিবার্য ও বৈধ পদক্ষেপ’ বলে অভিহিত করেছে।

বৃহস্পতিবার উত্তেজনা সম্পর্কে জানতে চাওয়া হলে, উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র এবং অর্থনৈতিক সহযোগী বেইজিং বলেছিল, তারা ‘উপদ্বীপের পরিস্থিতির পরিস্থিতি নিবিড়ভাবে অনুসরণ করছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ‘আমরা সব সময় বিশ্বাস করি যে, উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ও উপদ্বীপের ইস্যুতে একটি রাজনৈতিক নিষ্পত্তি প্রক্রিয়াকে উন্নীত করা সব পক্ষের সাধারণ স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘আর আমরা আশা করি যে, সকল পক্ষ এ লক্ষ্যে গঠনমূলক প্রচেষ্টায় একসাথে কাজ করবে।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page