August 31, 2026, 5:17 pm
শিরোনামঃ
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা এবং আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে কনেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জামালপুরে সীমান্তে ভারতে পাচারের পথে ১৩ বস্তা সার জব্দ ‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্য, কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির নেপালে নিহত বেড়ে ৯০৩ ; দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক হবে তুরস্কে যশোরের বেনাপোল বন্দরে ফর্কলিফটের দুর্ঘটনায় শ্রমিক আহত
এইমাত্রপাওয়াঃ

কোস্টগার্ডের অভিযানে খুলনার কয়রায় হরিণের মাংসসহ শিকারি আটক 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার কয়রায় হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।

আজ সোমবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার মধ্যরাতে কয়রা কোস্টগার্ড অভিযান চালিয়ে হরিণের মাংসসহ ওই ব্যক্তিকে আটক করে।  আটক মিজানুর রহমান কয়রা উপজেলার আংটিহারা গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, কোস্টগার্ড কয়রা স্টেশন জেলার কয়রা থানাধীন ছোট আংটিহারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১০৩ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস, শিকারের ফাঁদ ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page