October 7, 2026, 11:35 am
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত
এইমাত্রপাওয়াঃ

কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে চীন ও ফিলিস্তিনি প্রেসিডেন্টের অঙ্গীকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল (বুধবার) দুই প্রেসিডেন্ট চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক করেন।

বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, এই অংশীদারিত্ব দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে, নতুন একটি ধাপ তৈরি করবে। ফিলিস্তিনের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা এবং বন্ধুত্ব বাড়ানোর জন্য চীন কাজ করবে বলেও তিনি ঘোষণা করেন। এ সময় শি জিনপিং জোর দিয়ে বলেন, ফিলিস্তিন এবং চীন ভালো বন্ধু ও পার্টনার যারা পরস্পরকে বিশ্বাস এবং সমর্থন করে। ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রশ্নে চীন সবসময় জোরালোভাবে ফিলিস্তিনকে সমর্থন করেছে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট শি জিনপিং।

তিনি বলেন, সারা বিশ্বে নজিরবিহীন পরিবর্তন এবং মধ্যপ্রাচ্যের নতুন ঘটনাবলীতে ফিলিস্তিনিদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে প্রস্তুত রয়েছে চীন। পাশাপাশি ফিলিস্তিন প্রশ্নে ন্যায্য ও টেকসই সমাধানের জন্য কাজ করবে বেইজিং। চীনা প্রেসিডেন্ট বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্যেই মৌলিক সমাধান নিহিত।প্রেসিডেন্ট আব্বাস তিন দিনের সফরে গত সোমবার চীনের রাজধানী বেইজিং পৌঁছান। এ সফরে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। চীন সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ইস্যুতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে চলেছে এবং গত মার্চ মাসে সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সম্পর্ক পুনর্বহাল করার জন্য একটি চুক্তি সই করতে সহায়তা করে।



Our Like Page