March 13, 2026, 2:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

ক্যান্সারের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, ক্যান্সারের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব। তিনি আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ও কিডনী এবং কার্ডিয়াক ইউনিট স্থাপনের উদ্দেশ্যে ১৫তলা ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্যান্সারের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে প্রচুর সংখ্যক রোগী বিদেশে পাড়ি জমাতো। এতে মানুষের শ্রম, সময় ও প্রচুর অর্থের পাশাপাশি বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ হতো।
বর্তমান সরকার সকল সেক্টরে উন্নয়নের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করেছে উল্লেখ করে তিনি বলেন, এতে জটিল রোগের ব্যয়বহুল চিকিৎসার জন্য মানুষকে আর বিদেশে যেতে হচ্ছে না। এখন উন্নত চিকিৎসা সেবা দেশের ভেতরেই সম্ভব। দেশের সরকারি হাসপাতালগুলোতে ক্যান্সারের মতো জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেয়া হচ্ছে।
শরীফ আহমেদ বলেন, জটিল রোগের চিকিৎসা দেয়ার পাশাপাশি স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নেও সরকার নিরলস কাজ করে যাচ্ছে। দেশের আটটি বিভাগীয় সদরে অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ইউনিট স্থাপিত হচ্ছে। পাশাপাশি নেফ্রোলজি ও ডায়ালাইসিস ইউনিট এবং হৃদরোগের আধুনিক চিকিৎসার উদ্দেশ্যে কার্ডিয়াক ইউনিট স্থাপিত হবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page