November 22, 2026, 12:14 pm
শিরোনামঃ
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা মানিকগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় ৪ জন নিহত আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি ; তাই দাম কমে গেছে : নরেন্দ্র মোদি ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাইবার হামলায় চুরি যাওয়া ৬৩০ কোটি ডলারমূল্যের সম্পদের ৯০ শতাংশ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স নিজস্ব তহবিল থেকে পূরণ করছে। বাকি ১০ শতাংশ প্রয়োজনীয় পরিমাণে সংগ্রহ করতে কিছুটা বেশি সময় লাগতে পারে বলেও জানায় সংস্থাটি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চুরির এ ঘটনায় ব্যবহারকারীদের কোনো লোকসান হবে না বলেও জানিয়েছে প্ল্যাটফর্মতি।

ইতিহাসের সবচেয়ে বড় এই সাইবার চুরির পর বাইন্যান্স গ্রাহকদের ১০০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার বজায় রেখেছে এবং সে লক্ষ্যে কোম্পানির তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি বরাদ্দ রাখা হয়েছে। শনিবারে (৩১ অক্টোবর) এক বিবৃতিতে বাইন্যান্স উল্লেখ করে, ‘চুরি হওয়া এই তহবিলের আর্থিক প্রভাব বাইন্যান্স বহন করবে, আমাদের ব্যবহারকারীরা নন।’

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই শনিবার জানায়, উত্তর কোরিয়া এই চুরির জন্য দায়ী। এফবিআই কর্তৃক সুনির্দিষ্টভাবে চিহ্নিত উত্তর কোরিয়া সরকার সমর্থিত হ্যাকিং ইউনিট লেজারাস গ্রুপ বা ট্রেডারট্রেটর এই ঘটনার সঙ্গে জড়িত বলে বিবিসির কাছে দুটি অ্যানালিটিক্স প্রতিষ্ঠান শক্তিশালী তথ্য নিশ্চিত করেছে। উত্তর কোরিয়া অবশ্য এসব হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা বরাবরই অস্বীকার করে এসেছে।

বাইন্যান্স বিভিন্ন তহবিল এবং নিজেদের করপোরেট ট্রেজারি ব্যবহার করে অপহৃত সম্পদ পূরণ করেছে বলে জানায়। সংস্থাটি নিশ্চিত করেছে, বিটকয়েন, ইথেরিয়াম ও টেথারসহ বহুল ব্যবহৃত সাতটি ক্রিপ্টো সম্পদ পূর্ণ করা হয়েছে। তাদের পরবর্তী লক্ষ্য গ্রাহকদের জন্য অর্থ উত্তোলন সেবা পুনরায় শুরু করা, যা রোববার থেকে চালু হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই

প্রতিষ্ঠানটির প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একজন প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক করে অবৈধভাবে অর্থ উত্তোলনের সুযোগ নেওয়া হয়েছিল, তবে পরবর্তী হালনাগাদে অন্যান্য ত্রুটির কথা প্রকাশ করা হয়। বাইন্যান্সের সহ-প্রধান নির্বাহী রিচার্ড টেং বলেন, এই হামলা একাধিক ব্যক্তি মিলে চালিয়েছে এবং তারা চিহ্ন মোছার জন্য ‘আত্মঘাতী পদ্ধতি’ বা সেলফ ডেস্ট্রাক্ট মেকানিজম ব্যবহার করেছে।

আইন প্রয়োগকারী সংস্থা ও যৌথ সহযোগীদের সঙ্গে কাজ করে আনুমানিক ৩০০ কোটি ডলারের চুরি হওয়া সম্পদ ইতোমধ্যে ফ্রিজ বা অবরুদ্ধ করা সম্ভব হয়েছে বলে বাইন্যান্স জানিয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিস শুক্রবার জানায়, তারা অর্থ সনাক্তকরণ, ট্র্যাকিং এবং উদ্ধারে চব্বিশ ঘণ্টা কাজ করে যাচ্ছে। উল্লেখ্য ২০১৭ সালে চীনে প্রতিষ্ঠিত বাইন্যান্স বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীকে ডিজিটাল সম্পদ বেচাকেনার সেবা দিয়ে থাকে।

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page