August 7, 2026, 12:23 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত করল রাশিয়ার সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সেভাস্তোপোল এলাকার আকাশ থেকে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইউক্রেন ড্রোন হামলা চালানোর মাত্রা বাড়িয়ে দেয়ার পর নতুন করে এই ঘটনা ঘটলো।

সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ গতকাল (মঙ্গলবার) সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানান, কারা-কোবা অঞ্চলে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি জানান, যখন ড্রোনটি মাটিতে পড়ে তখন একটি বিস্ফোরণ ঘটে এবং সেখানে আগুন ধরে যায়। এতে সেখানকার ঝোপ-জঙ্গল এবং ঘাসে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে তলব করা হয়।

এদিকে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, মঙ্গলবার দিনগত রাতে রাজধানীতে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়।
তিনি সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, একই বহুতল ভবনে এর আগে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া কয়েকটি ড্রোন মস্কোর ওপর দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করলে সেগুলো বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে ধ্বংস করা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর দুই দিন আগে রাজধানী মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন তিনটি ড্রোন দিয়ে হামলা চালায় তবে একটি ড্রোন রাজধানীতে বিধ্বস্ত হয়। এরপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের সামরিক বাহিনী একটি সন্ত্রাসী হামলা নস্যাৎ করেছে এবং মস্কোর পশ্চিমাঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করেছে। অন্য একটি ড্রোনকে রেডিও-ইলেকট্রনিক সরঞ্জাম দিয়ে ধ্বংস করা হয়। এ ঘটনার পর মস্কোরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর অল্প সময়ের জন্য বন্ধ রাখা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page