September 27, 2026, 10:41 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়ায় হামলার জন্য ইউক্রেনের ওপর প্রতিশোধমূলক হামলা চালালো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রিমিয়া উপদ্বীপের ওপর হামলা চালানোর প্রতিশোধ হিসেবে ইউক্রেনের কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের এসব স্থাপনা ক্রিমিয়ার ওপর সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার করা হতো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের ওডেসা অঞ্চলের কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর সমুদ্র থেকে নিখুঁত অস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনাদের হামলার পর ইউক্রেনের লক্ষ্যবস্তুগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
এর আগে আজই ইউক্রেন থেকে একযোগ ক্রিমিয়ার ওপর হামলা চালানোর চেষ্টা করে ইউক্রেনের সেনারা তবে রাশিয়ার সামরিক বাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সে হামলা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page