September 27, 2026, 9:10 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়ায় হামলা চালালে ইউক্রেনের ২ লক্ষ  সেনা মারা পড়বে : জেলেনস্কির সাবেক উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার হাত থেকে ক্রিমিয়া প্রজাতন্ত্র পুনরুদ্ধার করতে চাইলে ইউক্রেনের লাখ লাখ সেনা মারা পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক উপদেষ্টা অ্যালেক্সি অ্যারেস্টোভিচ। তিনি রুশ সাংবাদিক ইউলিয়া ল্যাতিনিনাকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

অ্যারেস্টোভিচ বলেন, সামরিক উপায়ে ক্রিমিয়া দখল করার প্রচেষ্টা চালালে কিয়েভকে চড়া মূল্য দিতে হবে।  তিনি বলেন, ক্রিমিয়ায় হামলা চালালে ইউক্রেনের প্রায় ২,০০,০০০ সেনার জীবন চলে যেতে পারে এবং দেশটির অর্থনীতি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে যেতে পারে।

জেলেনস্কির এই সাবেক উপদেষ্টা বলেন, ইউক্রেন এরইমধ্যে তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। তিনি আরো বলেন, আমেরিকা যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ইউক্রেন শুধু যে রাশিয়ার দখলে চলে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারবে না তাই নয় সেইসঙ্গে নিজের নিয়ন্ত্রণে থাকা আরো বহু ভূখণ্ড রাশিয়ার কব্জায় চলে যাবে।

অ্যারেস্টোভিচ ইউক্রেনে কেবল নিজেদের স্বার্থ রক্ষা করতে আসার জন্য ওয়াশিংটনও ও তার মিত্রদের দায়ী করেন।  ইউক্রেনের সাবেক এই জাতীয় উপদেষ্টা বলেন, আমাদেরকে সত্যনিষ্ঠ হতে হবে। আমরা যে কারণে যুদ্ধ করছি তার সঙ্গে আমাদের পৃষ্ঠপোষকদের লক্ষ্য-উদ্দেশ্যের চরম সংঘাতপূর্ণ অবস্থান রয়েছে।  তিনি স্পষ্ট করে বলেন, পশ্চিমারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য চরিতার্থ করার কাজে ইউক্রেনকে বলির পাঠা হিসেবে ব্যবহার করছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page