September 27, 2026, 10:00 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়ায় ২৮টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ বাহিনী ক্রিমিয়ায় রাতভর ২৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় এক কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের বাহিনীর পাঠানো সতেরোটি ড্রোন ‘ধ্বংস’ করা হয়েছে এবং আরও ১১টি ইলেকট্রনিক উপায়ে ‘দমন’ করা হয়েছে। তবে, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। খবর এএফপি’র।
ক্রিমিয়ার রাশিয়ান-নিয়োজিত গভর্ণর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে বলেছেন রাতে ২৮টি ড্রোন ভূপাতিত বা ধ্বংস করা হয়েছে। তবে তিনি বলেন, ‘কেউ হতাহত হয়নি।’ তিনি বলেন, ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়ায় ড্রোন হামলা  বেড়েছে।
কিয়েভ বারবার বলেছে তারা উপদ্বীপটি ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। পানিবাহিত ড্রোনগুলো  সোমবার রাশিয়ার সাথে ক্রিমিয়ার সংযোগকারী একমাত্র সেতুতে আঘাত হানে। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী দাবি করছে তারা একটি গুরত্বপূর্ণ সরবরাহ রুটে ভয়াবহ হামলা চালিয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page