September 30, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়া উপদ্বীপের ইউক্রেনের নৌ-ড্রোন এবং ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ১১টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে ওই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইউক্রেনের ওই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে।

তাস বার্তা সংস্থা আরও জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ইউক্রেনীয় ড্রোনের আক্রমণ নিষ্ক্রিয় করে দিয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের অন্তত ১১ টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে তাস জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে,ইউক্রেনের সেনারা কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি নৌবহরেও নৌ-ড্রোন এবং ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। ওই হামলায় রাশিয়ার যুদ্ধজাহাজ ‘ভ্যাসিল বাইকভ’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেন গতকালও ক্রিমিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সেভাস্তোপল শহরের জাহাজ মেরামত পরিষেবা অঞ্চলে ১০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য ৭টি ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম হয়েছে। বাকি ক্রুজ মিসাইলগুলো মেরামতাধীন দুটি জাহাজে আঘাত হেনেছে।

ওই জাহাজগুলো পরে মেরামত করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে অসংখ্য নৌ-ড্রোন এবং ড্রোন হামলা চালিয়েছে। ওইসব ড্রোনের বেশিরভাগই ধ্বংস করেছে রাশিয়া।

আজকের বাংলা তারিখ



Our Like Page