September 29, 2026, 6:53 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়া উপদ্বীপে ৪২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্রিমিয়ায় ৪২ ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত এবং অকার্যকর করে দেওয়া হয়েছে। শুক্রবার ভোরের দিক রুশ মন্ত্রণালয় বার্তা আদানপ্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছে, নয়টি ইউক্রেনিয় মানবহীন আকাশযান গুলি করে ভূপাতিত এবং ৩৩ টি ড্রোন বৈদ্যুতিকভাবে প্রতিহত করে তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে দেওয়া হয়নি।

ক্রিমিয়ান শহর সেচেস্তপোলে মস্কো নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোঝায়েভ এর আগে টেলিগ্রামে লিখেছেন, বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়াতে ইউক্রেনের হামলার পরিমাণ বাড়িয়েছে ইউক্রেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৪৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page