September 27, 2026, 10:01 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়া ব্রিজে ইউক্রেনের হামলা ; বেসামরিক স্থাপনায় হামলা পরিহার করা উচিত  : চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রিমিয়া ব্রিজে ইউক্রেনের হামলার কথা ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (মঙ্গলবার) বলেছেন: বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর ওপর হামলা পরিহার করা উচিত।

রাশিয়ার জাতীয় কাউন্টার-টেররিজম কমিটি গতকাল (সোমবার) ঘোষণা করেছে: কিয়েভ চালকবিহীন দুটি সাবমেরিন ব্যবহার করে ক্রিমিয়া ব্রিজের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। ওই হামলায় ব্রিজটির গাড়ি চলাচলের কিছু অংশ ধ্বংস হবার পাশাপাশি দুইজন নিহত এবং একটি শিশু আহত হয়েছে।

স্পুতনিকের ভাষ্যমতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ওই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন: সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

এই চীনা কূটনীতিক বলেন: বেইজিং আশা করে যুদ্ধে জড়িত পক্ষগুলো এই সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার ব্যবস্থা নেবে এবং এই সংকটপূর্ণ পরিস্থিতির উন্নয়নে যৌথভাবে সহযোগিতা করবে। মাও নিং আরও বলেছেন: শস্য চুক্তিতে অংশগ্রহণকারীরা আলোচনা ও পরামর্শের মাধ্যমে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে সমাধান করতে সক্ষম হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন: শস্য চুক্তি কার্যত বাতিল হয়ে গেছে।  ওই চুক্তিতে পুনরায় ফিরতে হলে মস্কোকে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page