September 27, 2026, 10:00 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়া ব্রিজে হামলার দায় স্বীকার করলো ইউক্রেন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে (ক্রিমিয়া ব্রিজ) হামলার ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন।

ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসে (এসবিইউ) কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ক্রিমিয়া ব্রিজে হামলা ইউক্রেনের নৌবাহিনী ও এসবিইউর যৌথ অভিযানের একটি অংশ।

দক্ষিণ রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, সোমবার ভোরে ক্রিমিয়া সেতুতে যাত্রীবাহী গাড়িতে হামলায় একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়ে আহত হয়েছেন।

ইতোমধ্যে ক্রিমিয়া ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ এক টেলিগ্রাম বার্তায় জানান, এই মুহূর্তে ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। পরিস্থিতি সামলাতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ বাহিনীর রশদ সরবরাহের প্রধান পথ হিসেবে কের্চ প্রণালির উপর দিয়ে এ সেতুটি ব্যবহার করেছে রাশিয়া। চলমান যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী ১৯ কিলোমিটার দীর্ঘ এ ব্রিজটিকে একাধিকবার হামলার টার্গেট করেছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page