August 8, 2026, 8:47 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের আরেক দফা ড্রোন হামলা ঠেকাল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রিমিয়া প্রজাতন্ত্রের একটি কৌশলগত সেতুকে লক্ষ্য করে ইউক্রেনের পরিচালিত আরেক দফা ড্রোন হামলা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে রাশিয়া। এর ফলে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া প্রজাতন্ত্রের সংযোগ রক্ষাকারী ‘কার্চ’ সেতু অক্ষত রয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের তিনটি নৌ ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে একটি শুক্রবার রাতে এবং বাকি দু’টি শনিবার ভোররাতে ধ্বংস করা হয়।

বিবৃতিতে বলা হয়, ১ সেপ্টেম্বর মস্কো সময় রাতে ১১টা ১৫ মিনিটে ইউক্রেন একটি অর্ধ-ডুবন্ত চালকবিহীন নৌকা দিয়ে ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু কৃষ্ণসাগরের ওই হামলার প্রচেষ্টায় জড়িত নৌকাটিকে তাৎক্ষণিকভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, তিন ঘণ্টা পর শনিবার ভোররাত ২টা ১০ মিনিটে একই এলাকায় কার্চ সেতুতে হামলা চালাতে আসা আরেকটি নৌ ড্রোন ধ্বংস করা হয়। আর তৃতীয় ড্রোনটি ধ্বংস করা হয় ভোররাত ২টা ২০ মিনিটে।

এদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের কয়েকটি অবস্থানে ইউক্রেনের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও অপর দু’জন আহত হয়েছে। রাশিয়ার দোনেস্ক প্রজাতন্ত্রের রাজধানী দোনেস্কের একটি মার্কেটে ইউক্রেনের আরেক রকেট হামলায় এক শিশু নিহত ও অন্তত ১০ জন আহত হয়। সেখানে অন্তত ১৫টি রকেট নিক্ষেপ করেছিল কিয়েভ সরকার।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page