September 29, 2026, 1:11 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়া সেতুতে হামলা চালাতে আসা ইউক্রেনের তিনটি ড্রোন ধ্বংস করল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রিমিয়া সেতুর ওপর হামলা চালানোর উদ্দেশে আসা ইউক্রেনের তিনটি নৌ ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার সেনাবাহিনী।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা তাস।

টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী হামলা চালানোর জন্যে কিয়েভের পাঠানো মনুষ্যবিহীন তৃতীয় নৌকাটি কৃষ্ণ সাগরে ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয় আরও বলেছে, একটি ড্রোন শুক্রবার এবং বাকি দুটি শনিবার ধ্বংস করা হয়।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে। ইউক্রেন সম্প্রতি বারবার ক্রিমিয়াকে টার্গেট করছে। কিয়েভ চাচ্ছে ক্রিমিয়া পুনর্দখল করতে। এ লক্ষ্যে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্তকারী ক্রিমিয়া সেতু ধ্বংসের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জুলাইয়ে ইউক্রেনের হামলায় সেতুর সড়ক অংশের ব্যাপক ক্ষতি হয়। এই সেতু দিয়ে সামরিক সরঞ্জামও সরবরাহ করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page