October 12, 2026, 4:01 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ক্রোয়েশিয়ার বন্দর ব্যবহার করে খাদ্যশস্য রফতানি করবে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রোয়েশিয়ার সঙ্গে খাদ্য শস্য রফতানি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইউক্রেনীয় শস্য রফতানির জন্য ক্রোয়েশিয়ান বন্দর ব্যবহারে সম্মত হয়েছে কিয়েভ এবং জাগ্রেব। দুই দেশই ড্যানিউব এবং অ্যাড্রিয়াটিক সাগরে ক্রোয়েশিয়ান বন্দর ব্যবহারের সম্ভাবনার বিষয়ে একমত হয়েছে।’

রাশিয়া কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি চুক্তিতে অংশগ্রহণ করেনি। মস্কো জানায়, তাদের দেওয়া শর্ত পূরণ হলেই চুক্তিতে ফিরবে তারা। তবে চুক্তিটি ভেস্তে যাওয়ায় যুদ্ধের মধ্যে নিরাপদে ইউক্রেনের কৃষি পণ্য রফতানি থমকে যায়।

কুলেবা বলেন, ‘এখন আমরা এই বন্দরগুলোতে কার্যকর রুট স্থাপনে কাজ করবো। আমরা এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করবো। বিশ্বের খাদ্য নিরাপত্তায় এটি একটি বাস্তব এবং কার্যকর পদক্ষেপ। আমি ক্রোয়েশিয়ার গঠনমূলক সহায়তার জন্য কৃতজ্ঞ।’

বর্তমানে স্থলপথে রফতানি করতে ইউরোপীয় ইউনিয়নের ওপর নির্ভরশীল ইউক্রেন। দানিউব নদী হয়েও অল্প পরিমাণে রফতানি হয়। চলতি মাসের শুরুর দিকে এই রুটে অবস্থিত অবকাঠামোতে হামলা চালিয়েছিল রাশিয়া।

যদিও ক্রোয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার মূল বিষয় অস্ত্র ছিল বলে জানিয়েছেন দিমিত্রো কুলেবা। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page