April 25, 2026, 5:53 am
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ক্ষমতায় থাকতে ওয়াগনারের সাহায্য চাইলো নাইজারের জান্তা বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্ষমতায় টিকে থাকতে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সাহায্য চেয়েছে নাইজারের জান্তা। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা প্রেসিডেন্টকে মুক্তি দেওয়া এবং ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে পশ্চিম আফ্রিকান দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে প্রতিবেশীরা। তার ডেডলাইন এগিয়ে এগিয়ে আসার পরিপ্রেক্ষিতেই তড়িঘড়ি করে ওয়াগনারের দ্বারস্থ হন নাইজারের সামরিক জেনারেলরা।

নাইজারে সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের অন্যতম নেতা জেনারেল সলিফু মোডি প্রতিবেশী দেশ মালিতে গিয়ে ওয়াগনারের একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানিয়েছেন। সাংবাদিক এবং সোফান সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো ওয়াসিম নাসর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন। এছাড়াও মালির তিনটি সূত্র এবং একজন ফরাসি কূটনীতিক ওয়াগনারের সঙ্গে নাইজার জান্তার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াগনার গ্রুপ প্রস্তাবটি বিবেচনা করছে বলে জানিয়েছেন নাসর। তিনি বলেছেন, তাদের (জান্তা) ওয়াগনারকে দরকার। কারণ ওরাই ক্ষমতা ধরে রাখার জন্য গ্যারান্টি হয়ে উঠবে।

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজউমকে মুক্তি দিয়ে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য জান্তা প্রশাসনকে সময়সীমা বেঁধে দিয়েছিল পশ্চিম আফ্রিকান সামরিক জোট ইকোওয়াস। রোববার (৬ আগস্ট) শেষ হচ্ছে সেই সময়সীমা।

গত বৃহস্পতিবার জান্তা প্রধান জেনারেল আবদুরাহমান চিয়ানির সঙ্গে দেখা করার জন্য একটি মধ্যস্থতাকারী দলকে নাইজারে পাঠানো হয়েছিল। কিন্তু তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি জান্তা সরকার। এরপরেই শুক্রবার ইকোওয়াস সদস্যদের প্রতিরক্ষা প্রধানরা নাইজারে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেন এবং ডেডলাইন ঘোষণা করেন।

তবে নাইজারে যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মালি সফর করা জেনারেল সলিফু মোডি। তিনি বলেছেন, নাইজারের ‘নতুন লিবিয়া’ হওয়া ঠেকাতে যা যা করা দরকার, তা তারা করবেন।

নাইজারকে ওই অঞ্চলে পশ্চিমাদের শেষ নির্ভরযোগ্য সন্ত্রাসবাদবিরোধী অংশীদার হিসেবে দেখা হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সামরিক অভ্যুত্থান অনেকটা সাধারণ ঘটনা হয়ে উঠেছে। নাইজারের সামরিক নেতারা পশ্চিমা দেশগুলো, বিশেষ করে সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্সকে প্রত্যাখ্যান করে রাশিয়ার দিকে ঝুঁকছেন।

মালিসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে দীর্ঘদিন ধরে কাজ করছে ওয়াগনার গ্রুপ। তবে সেসব জায়গায় তাদের বিরুদ্ধে মারাত্মক হয়রানির অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page