October 19, 2026, 1:28 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ক্ষমতায় এলে চীন উসকানি দেওয়ার সাহস পাবে না : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি যদি হোয়াইট হাউজে ফিরে আসি তাহলে চীন আমাকে উসকানি দেওয়ার সাহস পাবে না। এর কারণে হিসেবে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানে রিপাবলিকান (ট্রাম্প) ‘খ্যাপাটে’ ব্যক্তি। খবর বিবিসির।

ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, পরবর্তী মাসে আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে এবং চীন তাইওয়ানকে অবরুদ্ধ করার চেষ্টা করলে আমি বেইজিংয়ের ওপর শুল্ক আরোপ করব।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি বলব, আপনি (চীন) যদি তাইওয়ানে যান (হামলা চালায়), তাহলে আমি আপনাদের ক্ষেত্রে (পণ্য, সেবা) ১৫০ থেকে ২০০ শতাংশ করারোপ করব।

ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদে ট্রাম্প আরও বলেন, তাইওয়ানকে অবরুদ্ধ হওয়া থেকে রক্ষা করতে আমি সামরিক বাহিনী ব্যবহার করব না কারণ শি আমায় সম্মান করেন এবং তিনি জানেন আমি খ্যাপাটে।

শির সঙ্গে শক্তিশালী সম্পর্ক ছিল উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি আসলেই ভাল, আমি বন্ধু বলতে চাই না এবং আমি বোকামি করতে চাই না।

এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বলে জানিয়েছেন ট্রাম্প।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page