September 20, 2026, 10:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ক্ষেপণাস্ত্র ছুড়ে ২০২২ সালকে বিদায় জানাল উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, কোরীয় উপদ্বীপের পূর্ব দিকে সাগরে পিয়ংইয়ং তিনটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে।। উত্তর কোরিয়া তাদের সবচেয়ে অত্যাধুনিক আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রসহ নজিরবিহীনভাবে একের পর এক বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালানোয় এ বছর কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা চরম বৃদ্ধি পেয়েছে। গত মাসে আন্ত:মহাদেশীয় ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, শনিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে রাজধানী পিয়ংইয়ংয়ের দক্ষিণে অবস্থিত নর্থ হোয়াংহে প্রদেশ থেকে উত্তর কোরিয়া স্বল্প পাল্লার তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে।

গত সোমবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় উত্তর কোরিয়ার ড্রোন অনুপ্রবেশ করায় দেশটির সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তুতি নেয় এবং হেলিকপ্টার অভিযান চালায়।

কিন্তু পাঁচ ঘণ্টার অভিযান সত্ত্বেও সামরিক বাহিনী কোনো ড্রোন গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়। এর ফলে ব্যাপক সমালোচনা হয় এবং দেশের প্রতিরক্ষামন্ত্রী ক্ষমা চান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ঘটনাটিকে ‘অসহনীয়’ বলেছেন।

তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়াকে এমনটা নিশ্চিত করতে হবে যে ‘উস্কানি সব সময় কঠোর পরিণতির মুখোমুখি হয়, পিয়ংইয়ং তা যাতে বুঝতে পারে।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page