April 27, 2026, 11:36 pm
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খাগড়াছড়ি জেলার জেলা সমাবেশ আজ মঙ্গলবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি  টাউন হল চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিরা।

খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলান খন্দকারের সভাপতিত্বে আয়োজিত জেলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি  রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার  জেনারেল  শরীফ মো: আমান হাসান। প্রধান আলোচক ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ মহাপরিচালক ড.মো: সাইফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিজিবির খাগড়াছড়ি  সেক্টর কমান্ডার কর্নেল মো: আব্দুল  মোত্তাকিম,পুলিশ সুপার আরেফিন জুয়েল,সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের, জেলা কমান্ডার মো:আরিফু রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেযে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আনসার সদস্যদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

আজকের বাংলা তারিখ



Our Like Page