October 16, 2026, 9:31 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে তথ্য প্রযুক্তি ডিভাইসসহ দুই চীনা নাগরিক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খাগড়াছড়ির ভারত সীমান্তবর্তী রামগড় পৌর শহর থেকে দুই চীনা নাগরিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তথ্য প্রযুক্তির ডিভাইসসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রামগড় থানায় তাদের নামে অবৈধ ভিও আই পি কার্যক্রম করার অপরাধে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আইনে মামলা করা হয়েছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন ।

গ্রেপ্তার হওয়া দুই চীনা নাগরিক হচ্ছেন-জিয়াং ছেংথং (২৬) ও টেং তংগু (৩১)। অপর গ্রেপ্তার চীনা নাগরিকদের সহযোগী মো.আসিফ উদ্দিন(২৫) চট্টগ্রামের বোয়ালখালীর ফকিরাখালীর চরনদ্বীপ গ্রামের নুরুল আবসারের ছেলে।

পুলিশ জানায়, রামগড় পৌর শহরের উপকন্ঠে একটি বহুতলভবনের চারতলায় একটি বাসাভাড়া নেয় তারা। ওই বাসায় গোপনে তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছিল। এ অবস্থায় গোপনসূত্রে খবর পেয়ে  পুলিশ বৃহষ্পতিবার রাতে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ সেই বাসা থেকে দুই চীনা নাগরিক ও তাদের সহযোগিকে আটক করে এবং বিভিন্ন ডিভাইসসহ তথ্য প্রযুক্তির নানা যন্ত্রপাতি-মেশিনপত্র উদ্ধার করে।

সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত সরঞ্জাম চিহ্নিত করতে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন ও মো. রিয়াদ শুক্রবার রাতে ঢাকা থেকে রামগড়ে আসেন।  তারা অবৈধ ভিওআইপি সরঞ্জাম হিসেবে জব্দকৃত সরঞ্জাম শনাক্ত করেন। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ৩২ পোর্ট এর কালো রংয়ের সিমবক্স ৫টি, ২৫৬ পোর্ট এর কালো রংয়ের সিমবক্স ১টি,  সিম বক্সের কানেকশন প্যানেল ৬টি (যার প্রতিটিতে মাল্টি সার্ভিস রাউটার এমএসআর-৭১৬ লেখা আছে),  সিম বক্সের পাওয়ার প্যানেল ৬টি, সিম বক্সের কভার ৬টি,  সিম বক্সের এন্টিনা-১৬০টি,  পাওয়ার এডাপ্টার ৭টি,  ১টি কালো রংয়ের এনভিআর, ১টি কালো রংয়ের  ৮ পোর্টের পিওই সুইচ,  ১টি সাদা রংয়ের ওএনইউ, ১টি টিপি লিঙ্কের ওয়াইফাই রাউটার,  ৬টি নীল রংয়ের ইউএসবি ক্যাবল, ৬টি হলুদ রংয়ের ইথারনেট ক্যাবল,  ২টি এ্যাস কালার ইথারনেট ক্যাবল, ২টি মাল্টিপ্লাগ,  ২টি সাদা ও ২টি কালো রংয়ের  চার্জার।

জব্দকৃত পাসপোর্টের তথ্যমতে, গত ১৮ অক্টোবর থেকে গ্রেপ্তার হওয়া দুই চীনা নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন এবং আগামী ১৬ নভেম্বর তাদের ভিসার মেয়াদ শেষ হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page