October 11, 2026, 4:12 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

খাদ্য আমদানির প্রয়োজন হবেনা ; রপ্তানির সম্ভাবনা রয়েছে : খাদ্যমন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে প্রচুর ফসল ফলেছে। বিদেশ থেকে খাদ্য আমদানি প্রয়োজন হবেনা। প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানির সম্ভাবনা দেখছি।

শনিবার (৩ জুন) বিকালে বগুড়ার সান্তাহারে সান্তাহার সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসডি) ব্যবস্থাপকের কার্যালয় ও আনসার ব্যারাক উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকের ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে ধানের দাম ২৮ টাকার পরিবর্তে ৩০ টাকা নির্ধারণ করেছে। চালের দাম ৪৪ টাকা করেছে। প্রতি বিঘায় এবার ২০-৩০ মণ ফসল ফলেছে। সার বিদ্যুতের দাম বাড়ার পরও কৃষক লাভবান হয়েছে। এতে কৃষক ও ভোক্তা সবাই খুশি।

এক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার সাড়ে বারো লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করেছে। ইতোমধ্যে তিন লাখ পঁচিশ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন হবে।

তিনি আরও বলেন, বিগত সাড়ে চার বছর ধরে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ খাদ্য নিরাপত্তায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। বিরোধী পক্ষগুলো লাখ লাখ মানুষ মারা যাবে বলে অপপ্রচার করেছিল। কিন্তু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মারা যায়নি।

এসময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: সাখাওয়াত হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী জহিরুল ইসলাম, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশিক্ষা দিনেশ সরকার, জেলা খাদ্য নিয়ন্ত্রক নওগাঁ মো: তানভির রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক বগুড়া কাজী সাইফুদ্দিন অভি, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম রাজু ও সান্তাহার সিএসডির ব্যবস্থাপক মো: হারুন উর রশীদ।

এর আগে তিনি সান্তাহার সিএসডির ব্যবস্থাপকের নবনির্মিত কার্যালয় ও আনসার ব্যারাক উদ্বোধন করেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page