April 4, 2026, 10:08 am
শিরোনামঃ
১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী দেশে কোনো তেলের সংকট নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ স্থগিত লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজার পানিতে চুবিয়ে চিংড়ি ঘেরের মালিককে হত্যার অভিযোগ জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স গণতন্ত্র ‘ভুলে যেতে’ বললেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান ট্রায়োরে ইরানে ধ্বংস অভিযান এখনও শেষ হয়নি : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

‘খাদ্য ঘাটতির’ তকমা ঘুচিয়ে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : কৃষিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জাদুবলেই ‘খাদ্য ঘাটতির’ দেশের তকমা ঘুচিয়ে দেশ আজ চাল, মাছ, মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ২০২৫ সালের মধ্যে ভোজ্যতেলের চাহিদার অর্ধেক দেশে উৎপাদিত হবে।
আজ বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরকন্দে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মধ্য এশিয়ার সদস্য দেশসমূহের খাদ্য নিরাপত্তার বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে আয়োজিত খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদনের সাফল্য আজ সারা বিশ্বের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছে। দেশের কৃষি আজ শক্তিশালী অবস্থানে রয়েছে।
দেশে উৎপাদিত খাদ্যের একটি বিরাট অংশ অপচয় ও নষ্ট হয় উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে এটি আমাদের উদ্বেগের বিষয়। আমরা  অপচয় ও নষ্টের পরিমাণ কমিয়ে আনতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি।
মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার জন্য বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাও বাড়ানো প্রয়োজন। একইসঙ্গে প্রযুক্তি ও জ্ঞানের বিনিময় দরকার।
দুই দিনব্যাপী (৭-৮ সেপ্টেম্বর) এই সম্মেলনে মধ্য এশিয়া ও ইউরোপের প্রায় ২০টি দেশের কৃষিমন্ত্রী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page